
প্রকল্পের গল্প
সহযোগিতায়
বঙ্গীয় পরিষদ, মাস্কাট, ওমান
আজ, ১৫ আগস্ট ২০২৬, ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের এই গর্বের দিনে, আবোল তাবোল-এর পক্ষ থেকে তোতাপাড়া বনবস্তি, মোরাঘাট রেঞ্জে অনুষ্ঠিত হলো এক আন্তরিক মানবিক উদ্যোগ।
এই বিশেষ দিনে ভারত ও ওমানের বন্ধুত্ব ও মৈত্রীর প্রতীক হিসেবে আবোল তাবোল-এর সঙ্গে হাতে হাত মিলিয়েছে ওমানের বঙ্গীয় পরিষদ, মাস্কাট, ওমান।
স্বাধীনতার আনন্দকে শুধুমাত্র নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে, সমাজের প্রান্তিক ও দুঃস্থ মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে আজকের এই আয়োজন। এই উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক এবং তাঁদের জন্য করা হয় দুপুরের সামান্য খাবারের আয়োজন।
আমরা বিশ্বাস করি, স্বাধীনতা তখনই পূর্ণতা পায়, যখন তার আনন্দ সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়।
একটি নতুন পোশাক, একবেলা খাবার কিংবা একটু আন্তরিকতা—কারও জীবনে হয়তো সেটিই হয়ে উঠতে পারে এক টুকরো আনন্দ, এক মুহূর্তের স্বস্তি।
আজকের এই উদ্যোগ শুধু একটি সমাজসেবামূলক কর্মসূচি নয়; এটি ছিল মানবিকতার বন্ধনে ভারত ও ওমানকে আরও কাছাকাছি নিয়ে আসার এক ছোট্ট প্রয়াস।
এই সুন্দর উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বঙ্গীয় পরিষদ, মাস্কাট-কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। তাঁদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের এই পথচলাকে আরও শক্তিশালী করেছে।
এভাবেই আমরা এগিয়ে যেতে চাই—মানুষের পাশে, মানুষের জন্য, মানবিকতার হাত ধরে।
ভারত–ওমান মৈত্রী অটুট থাকুক। মানবিকতার জয় হোক।
#আবোলতাবোল #স্বাধীনতা_দিবস #IndependenceDay2026 #ভারতওমানমৈত্রী #IndiaOmanFriendship #BengiyaParishadMuscat #BongiyoParishadMuscat #Humanity #SocialService #CommunityService #Totopara #Dooars #JoyHind #মানবিকতার_উদ্যোগ #বন্ধচাবাগান #শিশুদের_হাসি
ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে তোতাপাড়া বনবস্তি, মোরাঘাট রেঞ্জে প্রান্তিক ও দুঃস্থ মানুষের সঙ্গে স্বাধীনতার আনন্দ ভাগ করে নেয় আবোল তাবোল।
১৫ আগস্ট
স্বাধীনতা দিবস ২০২৬
ভারত–ওমান
মানবিক মৈত্রী
The problem
স্বাধীনতার আনন্দ সমাজের প্রতিটি মানুষের কাছে সমানভাবে পৌঁছায় না—প্রান্তিক ও দুঃস্থ মানুষের কাছে একটি নতুন পোশাক, একবেলা খাবার কিংবা একটু আন্তরিকতাও হয়ে উঠতে পারে এক টুকরো আনন্দ।
Our response
ওমানের বঙ্গীয় পরিষদ, মাস্কাটের সহযোগিতায় আবোল তাবোল নতুন পোশাক তুলে দেয় এবং দুপুরের সামান্য খাবারের আয়োজন করে।
Who we reach
তোতাপাড়া বনবস্তি, মোরাঘাট রেঞ্জের প্রান্তিক ও দুঃস্থ মানুষ।
How it works
Simple. Direct. Together.
- 01
তোতাপাড়া বনবস্তি, মোরাঘাট রেঞ্জে স্থানীয় মানুষের সঙ্গে স্বাধীনতা দিবস উদ্যাপন।
- 02
অসহায় মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়া।
- 03
সকলের জন্য দুপুরের সামান্য খাবারের আয়োজন।
- 04
ভারত ও ওমানের বন্ধুত্বকে মানবিক উদ্যোগের মাধ্যমে উদ্যাপন।
Impact
What this changes.
স্বাধীনতা তখনই পূর্ণতা পায়, যখন তার আনন্দ সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়।
Figures are project-specific and drawn from Abol Tabol's own reporting.
১৫ আগস্ট
স্বাধীনতা দিবস ২০২৬
ভারত–ওমান
মানবিক মৈত্রী
Photo gallery
Moments from the field.
How you can help
Be part of স্বাধীনতার আনন্দ হোক সবার জন্য.
- মানুষের পাশে দাঁড়ান।
- কমিউনিটি উদ্যোগে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হোন।
- মানবিকতার বার্তা ছড়িয়ে দিন।
Related projects



